Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-নেদারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি: বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১

পাঁচ পরিবর্তন নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং করতে নেমে দারুণ এগুচ্ছিল বাংলাদেশ। তবে এই যাত্রা থামিয়ে দিলো বৃষ্টি। বৃষ্টির কারণে বন্ধ হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ৮ বলে ১২ রান করে ফেরেন।

তবে ওপেনিংয়ে নামা লিটন দাস শুরু থেকেই দারুণ খেলছেন।  সেই ওভারেই প্রথম খেলা বন্ধ হয় ফ্ল্যাডলাইটের সমস্যার কারণে। মিনিট দশেক খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিজ্ঞাপন

৪.১ ওভারে বৃষ্টি হানা দিলে আবারও খেলা বন্ধ হয়ে যায়। ৪.১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৬০ রান।

তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। ফলে একাদশে পাঁচ পরিবর্তন এনে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছে বাংলাদেশ।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনকেই বসিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে ওপেনিং করতে নেমেছিলেন সাইফ হাসান ও লিটন দাস। সাইফ সফল হতে পারেননি। তবে লিটন বৃষ্টির আগ পর্যন্ত খেলছিলেন দুর্দন্ত।

বাংলাদেশ বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন। একাদশের বাইরে গেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর