Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন নিগার সুলতানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৯:০৭

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে বেশ কিছু বড় অভিযোগ তুলেছেন জাহানারা। এক বিবৃতিতে জাহানারার দাবিগুলোকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। জাহানারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কথা বলেছেন মন্তব্য করেছেন জ্যোতি।

জাহানারার অভিযোগ ছিল, জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলেন, সিনিয়রদের অসম্মান করে, দলে সিন্ডিকেট তৈরি করেছেন। দলের ম্যানেজার, কোচের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জাহানারা।

বিজ্ঞাপন

জবাবে জ্যোতি নিজের ফেসবুক পেজে এক লম্বা পোস্টে বলেছেন, ‘কিছু বলছিনা তার মানে এই না বলতে পারিনা, কিছু বলার নাই এমন! দল টা আমাদের সবার, এই দল টা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে! আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন!’

`যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা option তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতি টা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িক ভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা আশা করি।’

এর আগে জাহানারার মন্তব্যের জবাবে বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর