Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শামীমকে নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৭:৩০

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ঢুকেছেন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী।

সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না শামীম। তা নিয়ে নানান আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেছিলেন, শামীমকে দলে চেয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচকরা তার মতামতকে গুরুত্ব দেননি। নির্বাচকরা তার কথাকে মূল্যায়নই করে না, এমন অভিযোগও তুলেছিলেন তিনি।

শামীমকে জায়গা করে দিতে বাদ পরেছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। বিশ্বকাপের আগে বাজিয়ে দেখতে অঙ্কনকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের একটিতে একাদশে নেওয়া হয়নি অঙ্কনকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ ব্যবধানে সমতা। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল আয়ারল্যান্ড। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের জয়-পরাজয় নির্ধারণ হবে সেখানেই।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, সাইফ উদ্দিন, শামীম হোসেন।

সারাবাংলা/এসএইচএস