Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিএল নিলাম: কোন দলের কাছে কত টাকা অবশিষ্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৪

রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। এখন পর্যন্ত স্থানীয় ক্রিকেটারদের ৪টি ক্যাটাগরির নিলাম হয়েছে। প্রতিটি দলই নিলাম থেকে একাধিক ক্রিকেটার কিনেছে।

চার ক্যাটাগরির নিলা শেষে কোন দলের কাছে কত টাকা অবশিষ্ট আছে এক নজড়ে দেখে নেওয়া যাক—

চট্টগ্রাম রয়্যালস— ১ কোটি ৩৫ লাখ টাকা, ঢাকা ক্যাপিটালস— ১ কোটি ৬২ লাখ টাকা, নোয়াখালী এক্সপ্রেস— ২ কোটি ৪০ লাখ টাকা, রংপুর রাইডার্স— ১ কোটি ৮ লাখ টাকা, রাজশাহী ওয়ারিয়র্স— ১ কোটি ৬৩ লাখ টাকা ও সিলেট টাইটান্স— ২ কোটি ৪০ লাখ।

চার ক্যাটাগরির নিলাম শেষে কোন দল কাকে কিনল একনজরে দেখে নেওয়া যাক—

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালস

স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ ও সাইফ হাসান

বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস ও উসমান খান

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : শামীম হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর

সিলেট টাইটানস

স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ

বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন

রংপুর রাইডার্স

স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান

বিদেশি খেলোয়াড়: খাজা নাফে ও সুফিয়ান মুকিম

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম

নোয়াখালী এক্সপ্রেস

স্থানীয় খেলোয়াড়: হাসান মাহমুদ ও সৌম্য সরকার

বিদেশি খেলোয়াড়: জনসন চার্লস ও কুশল মেন্ডিস

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড় : মাহিদুল ইসলাম, জাকের আলী, হাবিবুর রহমান, মুশফিক হাসান, শাহাদাৎ হোসেন, রেজাউর রহমান

রাজশাহী ওয়ারিয়র্স

স্থানীয় খেলোয়াড়: নাজমুল হোসেন ও তানজিদ হাসান

বিদেশি খেলোয়াড়: সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড়: তানজিম হাসান, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার, মেহরব হাসান

চট্টগ্রাম রয়্যালস

স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান ও তানভীর ইসলাম

বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ

নিলাম থেকে নেওয়া স্থানীয় খেলোয়াড়: মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার, মাহমুদুল হাসান, মাহফিজুল ইসলাম, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি

বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের নিলাম। টুর্নামেন্টের প্রথম দুই আসর অবশ্য নিলামই হয়েছিল। তবে তৃতীয় আসর থেকে প্লেয়ার ড্রাফটের পদ্ধতিতে হাঁটে বিসিবি। সেক্ষেত্রে পছন্দের খেলোয়াড় কেনার বিষয়টি নির্ভর করত অনেকটা ভাগ্যের ওপর।

একদশ বিপিএল পর্যন্ত চলেছে সেই ড্রাফট পদ্ধতি। এবার আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। এতে একজন খেলোয়াড়কে কেনার সুযোগ থাকবে সব ক্লাবের। প্লেয়ারকে সেই দলই পাবে সে টাকার অঙ্কটা বেশি হাঁকাতে পারবে।

নিলামের আগেই দলগুলো অবশ্য একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছেন। নিয়ম অনুযায়ী নিলামের বাইরে মোট চারজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ নিয়ে মোট ২৩ জন ক্রিকেটারের সঙ্গে আগেই চুক্তি করে ফেলেছে দলগুলো।

 সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর। আজ নিলামে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর