Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টি শেষে বাংলাদেশের নতুন টার্গেট নির্ধারণ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:২৩

বৃষ্টি শেষে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় জয়ের জন্য নতুন টার্গেট নির্ধারণ হয়েছে। নতুন হিসেবে জিততে ৩২ ওভারে বাংলাদেশকে করতে হবে ২৪৩ রান।

বাংলাদেশ দ্রুত তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পরেছে। চাপ কাটিয়ে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে পারে কিনা সেটাই দেখার।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬.৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ২৭ রান। শিলাবৃষ্টির কারণে তারপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।

মিরপুরের মাঠে আগ থেকেই ঘন মেঘ দেখা যাচ্ছিল। হঠাৎ করে আকাশ থেকে শিলা নামতে শুরু হয়। আম্পায়াররা ম্যাচ বন্ধ করে দিয়েছেন। পরে মুশলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টি শেষে অনেকক্ষণ পর শুরু হয়েছে খেলা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৭৪ তুলেছে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর