Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজিদের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:১৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৭:৩৯

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ  ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ এখন পর্যন্ত দারুণভাবে এগুচ্ছে। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আজও দাপুটে ব্যাটিং করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৪১। ৭৫ বলে ৭৮ রানে অপরাজিত তানজিদ হাসান তামিম। অপর প্রান্তে ২২ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ জিতেছে একটি, পাকিস্তান জিতেছে অপরটি। অর্থাৎ সিরিজের তৃতীয় ম্যাচটা আজ যে দল জিতবে সিরিজ তাদের। এমন সমীকরণে  সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ ওপেনার সাইফ হাসানকে নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ।

অপর দিকে পাকিস্তান একাদশে তিন পরিবর্তন এনেছে। বাদ পরেছেন শামিল হোসেন ও হুসেইন তালাত। গত ম্যাচে চোটে পড়া তালাত যে খেলতে পারবেন না সেটা আগেই জানা গেছে। এছাড়া দলে ফিরেছেন পাকিস্তানের তারকা স্পিনার আবরার আহমেদ।

বাংলাদেশ ওপেনিং জুটিতে ১০৫ রান তুলেছে। অফ ফর্মে থাকা সাইফ হাসান খুব একটা স্বাচ্ছেন্দে ব্যাট করতে পারেননি। তবে অপরপ্রান্তে তানজিদ হাসান ছিলেন দাপুটে। পাকিস্তানি বোলারদের বিপক্ষে নিয়মিত রান তুলেছেন বাংলাদেশি তরুণ।

দলীয় ১০৫ রাানের মাথায় ৫৫ বলে ৩টি চারে ৩৬ রান করে ফিরেছেন সাইফ হাসান। তারপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে এগুচ্ছেন তানজিদ। দ্বিতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত ৪২ রান তুলেছেন দুজন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর