Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইয়ানিক সিনারের জয়রথ চলছেই

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২০:৫২ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৮:৫৫

দুর্দান্ত ছন্দে থাকা ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার আবারও জায়গা করে নিয়েছেন মিয়ামি ওপেনের ফাইনালে। সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি।

সেমিফাইনালের ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন সিনার। ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে জিতে তিনি শুধু ফাইনালই নিশ্চিত করেননি, জভেরেভের বিপক্ষে টানা সাতটি ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছেন।

চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতা সিনার এখন ইতিহাস গড়ার দোরগোড়ায়। ফাইনালে জয় পেলে ২০১৭ সালে রজার ফেদেরারের পর দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে একই বছরে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন জয়ের কীর্তি গড়বেন তিনি।

বিজ্ঞাপন

মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে সিনারের আধিপত্যও চোখে পড়ার মতো। এটি তার টানা ১৬তম জয়। আরও বিস্ময়কর বিষয় হলো, তিনি টানা ৩২টি সেট জয়ের দুর্দান্ত ধারায় রয়েছেন, যা বর্তমান সময়ে বিরল এক রেকর্ড।

ফাইনালে সিনারের প্রতিপক্ষ হবেন জিরি লেহেচকা। অন্য সেমিফাইনালে ফ্রান্সের আর্থার ফিলস-কে ৬-২, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ১০০০ ফাইনাল নিশ্চিত করেছেন লেহেচকা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো