Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফ জয়ী বাংলাদেশকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০০:৫০ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১১:০০

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ দলের ফাইনালে গোলশূন্য নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ট্রাইবেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ। সাফে বাংলাদেশের এটা টানা দ্বিতীয় শিরোপা জয়।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্পৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। মাঠের এই লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরও বড় সাফল্যের স্বপ্ন দেখায়।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএইচএস