Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক স্কুলে শহীদ জিয়ার স্মরণে ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:৩৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২০:৫৭

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়ে গেল। ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।

সোমবার (৬ এপ্রিল) পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল ও ৬ষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক এক্সিডেন্ট কোর্সের সবুজ দলের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এই টুর্নামেন্ট। এক সপ্তাহব্যাপী চলা জিয়া ভলিবল টুর্নামেন্টের পর্দা নামলো আজ।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে স্মরণ করে এই টুর্নামেন্টের আয়োজন। আয়োজক ছিলেন ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল টিডিএসে আগত বিভিন্ন পদবী পুলিশ সদস্যদের মাঝে শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া সম্পর্কে আলো ছড়িয়ে দিতে এবং উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। আমাদের মাননীয় প্রধানপমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে উৎসাহ দিচ্ছেন, তারেই ধারাবাহিকতায় টিডিএসে জিয়া ভলিবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার মাধ্যম্যে পুলিশ সদস্যরা যেমন শারীরিকভাবে প্রাণবন্ত হবে, অপরদিকে আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ রাখবে।

আন্তর্জাতিক ফরম্যাটের এই টুর্নামেন্টকে ঘিরে শুরু থেকেই পুলিশ সদস্যদের ছিল বিপুল আগ্রহ। তার প্রমান মেলে ফাইনালেও। জেলা পুলিশ মাঠে ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে থেকেই ভীড় জমাতে শুরু করেন। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

টিডিএসে এই প্রথম শহীদ জিয়ার নামে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে পুলিশ সদস্যদের মাঝে মোহাম্মদ আব্দুল হালিম প্রশংসিত হন। টুর্নামেন্ট ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করা হয়।

এই সময় ট্রেনিং শাখার সকল অফিসার, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো