Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তামিম বোর্ড সভাপতি হওয়ায় ক্রিকেটারদের জন্য যা ইতিবাচক জানালেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারে গত কয়েক মাসে পরিবর্তন এসেছে তিনবার। আমিনুল ইসলাম বুলবুলের জায়গায় কদিন আগে বিসিবির সভাপতির চেয়ারে বসেছেন তামিম ইকবাল। যিনি কয়েক মাস আগেও খেলেছেন প্রফেশনাল ক্রিকেট। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মনে করছেন, তামিম যেহেতু সম্প্রতি সময়ে ক্রিকেট খেলেছেন যেহেতু ক্রিকেটারদের বিভিন্ন প্রয়োজনের বিষয়টা ভালোভাবে বুঝবেন।

ক্রিকেটারদের কী চাহিদা, কী পছন্দ সেটা ভালোভাবেই বুঝবেন তামিম মনে করছেন মিরাজ। তামিমের সভাপতি হওয়াতে এই বিষয়টি ক্রিকেটারদের জন্য ইতিবাচ বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিজ্ঞাপন

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে মিরাজ আজ সংবাদ সম্মেলনে এলে উঠল তামিমের সভাপতি হওয়া প্রসঙ্গ।

মিরাজের উত্তর, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি (তা জানেন)। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’

মিরাজের কথার প্রমাণও অবশ্য পাওয়া গেছে। দায়িত্ব নিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছেন। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছেন। ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন তামিম।

নতুন সভাপতির সঙ্গে কেমন কথা হয়েছে, জানতে চাইলে মিরাজ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দল ভালো করছে। আমাদের প্রেরণা দিয়েছেন। (বলেছেন) আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’

আগামীকাল মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ২০ তারিখে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মিরপুরেই। ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজ শেষে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর