Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাইফের পরে ফিরলেন লিটন, জমে উঠেছে প্রথম ওয়ানডে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২২:০৪

পরপর দুই বলে দুই উইকেট হারানো বাংলাদেশকে শক্ত একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। তবে অল্প রানের ব্যবধানে এই দুজন ফেরাতে চাপে পরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বেশ জমে উঠেছে।

আগে বোলিং করে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকে রেখেছে বাংলাদেশ। আধুনিক ওয়ানডেতে এই রান বড় লক্ষ্য নয়। বাংলাদেশ শেষ পর্যন্ত এই লক্ষ্য পেরিয়ে ম্যাচ জিততে পারে কিনা সেটাই দেখার।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাব দিতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে পর পর দুই বলে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে এই ধাক্কা পরে ভালোভাবেই কাটিয়ে তোলেন অপর ওপেনার সাইফ হাসান ও লিটন দাস।

বিজ্ঞাপন

অনেকদিন অফ ফর্মে থাকা সাইফ হাসান এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেই ফর্মটাই যেন টেনে আনলেন মূল ম্যাচে! শুরুতে একটা ‘জীবন’ পাওয়া সাইফ হাসান লিটন দাসকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন।

ফিফটির পর অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। দলীয় ১১৪ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফিরেছেন সাইফ। ফেরার আগে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৭৬ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৫৭ রান করে ফেরেন সাইফ। খানিক বাদে ফক্সক্রফটের দারুণ এক অফস্পিনে সরাসরি বোল্ড হয়েছেন লিটন দাস। লিটন ফিরেছেন ৬৮ বল খেলে ৩টি চারে ৪৬ রান করে।

পরপর দুই উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৩৬। ১২ রানে অপরাজিত আছেন হৃদয়। তার সঙ্গে ১ রানে ব্যাট করছেন আফিফ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর