Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৭:১৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে ক্রীড়াবিদদের ‘ক্রীড়া কার্ড’ প্রদান করছে সরকার। গত ৩০ মার্চ চালু হওয়া এই ক্রীড়া ভাতা কর্মসূচীর আওতায় নতুন করে যুক্ত করা হলো আরও ১৭১ জন ক্রীড়াবিদকে। দুই ধাপ মিলিয়ে এখন পর্যন্ত ক্রীড়া কার্ড পেলেন মোট ৩০০ জন ক্রীড়াবিদ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আজ ১৭১ জন খেলোয়াড়কে এক লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সরকারের পরিকল্পনা, পর্যায়ক্রমে ৫০০জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। এই ভাতা পাওয়া ক্রীড়াবিদকে মাসিক এক লক্ষ টাকা করে পাবেন। কোনো ক্রীড়াবিদ অবশ্য স্থায়ীভাবে এই ভাতা পাবেন না। পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রতি চার মাস পরপর তালিকা হালনাগাদ করা হবে।

বিজ্ঞাপন

আজ ক্রীড়া কার্ড প্রদানের দ্বিতীয় ধাপে অন্তর্ভূক্ত হয়েছে নারী, পুরুষ মিলিয়ে মোট ৩৬ জন ফুটবলার। জাতীয় হকি দলের খেলোয়াড়রাও এই কাার্ডের আওতায় এসেছেন। শুধু জাতীয় দল নয়, আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা তরুণ প্রতিভাদেরও মূল্যায়ন করা হচ্ছে এই পুরস্কারে। দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিল্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে সোনাজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকেও এই ধাপে ‘ক্রীড়া কার্ড’ প্রদান করা হয়েছে।

দ্বিতীয় দফায় ‘ক্রীড়া কার্ড’ পেয়েছেন যারা-

ফুটবল (পুরুষ ও নারী): ৩৬, ‎হকি (পুরুষ ও নারী): ৩৬, ‎ভলিবল: ১৪, ‎দাবা: ১১, ‎আর্চারি: ১১, ‎ভারোত্তোলন: ১০, ‎হ্যান্ডবল: ১০, ‎জিমন্যাস্টিকস: ৯, ‎সাঁতার: ৬, ‎টেবিল টেনিস: ৫, ‎শুটিং স্পোর্ট: ৫, ‎সাইক্লিং: ৪, ‎উশু: ৪, ‎জুডো: ৩, ‎কিকবক্সিং: ২, ‎টেনিস: ২, ‎বডি বিল্ডিং: ২ ও ‎ট্রায়াথলন: ১।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর