Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৪:২৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:৩১

সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণের সামন নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালো বোলিং করছে স্বাগতিকরা। দেড়শ পেরুতেই নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৫৩। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশকে দ্রুত জোড়া উইকেট এনে দেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের দলীয় ২৫ ও ২৮ রানের মাথায় নেহরি নিকোলাস আর উইল ইয়ংকে ফেরান নাহিদ।

বিজ্ঞাপন

এরপর অধিনায়ক টম ল্যাথামের সঙ্গে দারুণ একটা জুটি বেঁধে দলকে টানছিলেন নিক কেলি। পার্ট টাইম বোলার সৌম্য সরকার বেশিদূর এগুতে দেননি টম ল্যাথামকে। ব্যক্তিগত ১৪ রানে কিউই দলপতিকে উইকেটের পেছনে ক্যাচ বানান সৌম্য।

এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে এগুচ্ছিলেন নিক কেলি। আব্বাসকেও ফিরিয়ে কিউইদের চাপ বাড়ান নাহিদ রানা। ৩৪ বলে ১৯ রান করা আব্বাসকেও উইকেটের পেছনে ক্যাচ বানান নাহিদ।

অনেকটা সময় গলার কাটা হয়ে থাকা নিক কেলিকে দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে ফেরান লেগস্পিনার রিশাদ হোসেন। দলীয় ১৪৫ রানের মাথায় ১০২ বলে ১৪ চারে ৮৩ রান করা কেলিকে মিডউইকেটে ক্যাচ বানান রিশাদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর