Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হতে বিলম্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৪:১৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:০৭

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা শুরু হতে বিলম্ব হচ্ছে। বৃষ্টির যা পরিস্থিতি তাতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা রয়েছে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। চট্টগ্রামে গতকাল থেকেই বৃষ্টি। রাতেও ছিল বৃষ্টি। আজ সকাল থেকে বৃষ্টি নামছে থেমে থেমে। খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু আনেক আগে থেকেই বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে। নির্ধারিত সময়ে টস এবং খেলা কোনোটাই শুরু করা সম্ভব হয়নি।

বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে ম্যাচ হবে ২০ ওভারে। এরপর থেকে ওভার কাটা শুরু হবে। তবে অন্তত ৫ ওভার খেলার হতেই হবে। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত। ম্যাচ খেলতে দুই দলের ক্রিকেটাররাই মাঠে উপস্থিত হয়েছেন। তবে বৃষ্টির কারণে ড্রেসিংরুম থেকে বের হননি দুই দলের কোনো ক্রিকেটারই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ২ ওভার হাতে রেখেই নিউজিল্যান্ডের দেওয়া ১৮২ রানের বড় টার্গেট পেরিয়ে গেছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলেই সিরিজ জয়। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা হবে তো?

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর