Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চারশ পেরিয়ে থামল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৩:৪৩

মাস সাতেক আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা টাইগাররা শুরু করল যেন ঠিক সেখান থেকেই! পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন। বড় দুটি ইনিংস খেলেছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম। যাতে চারশ পেরিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

টস জিতে মিরপুর টেস্টে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পরলেও পরে সামলে নেওয়া বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত গিয়ে থামল ৪১৩ রানে।

গতকাল ৪ উইকেটে ৩০১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ শনিবার (৯ ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেখান থেকে শুরু করে চারশর ওপারে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ দিনের খেলা যখন শুরু হলো তখন মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৪৮ রানে। অপরপ্রান্তে ৮ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। লিটন-মুশফিকের জুটিটা অনেকদূর টেনেছে বাংলাদেশকে। ৪৭তম ওভারে মোহাম্মদ আব্বাসকে মাথার ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি লিটন। ক্যাচ হয়ে ফিরেছেন ব্যক্তিগত ৩৩ রানের মাথায়।

এরপর কারও কাছ থেকে সেভাবে সঙ্গ পাচ্ছিলেন না মুশফিক। তবুও নিজের জন্মদিনে এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ব্যক্তিগত ৭১ রানের মাথায় শাহিন শাহ আফ্রিদির দারুণ একটা বলে বোল্ড হলে সেঞ্চুরির সম্ভবনা আর সত্য হয়নি। ১৭৯ বল খেলে ৮টি চারের সাহায্যে এই রান করেছেন মুশফিক।

তার আগে মেহেদি হাসান মিরাজ ১২ বলে ১০ রান, তাইজুল ইসলাম ২৩ বলে ১৭ রান করে ফিরেছেন। শেষ দিকে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ যেন টি-টোয়েন্টি খেলতে নামলেন! বাংলাদেশের দলীয় চারশ পূর্ন হয়েছে তাসকিনের সেই ‘টি-টোয়েন্টি’ ব্যাটিংয়ের কারণেই!

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নিয়েছেন ৫ উইকেট। শাহিন আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর