Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২১:৫৯

আগামী পরশু মাঠে গড়ানোর কথা বাংলাদেশ-পাকিস্তান সিলেট টেস্ট। তার আগে বাংলাদেশ স্কোয়াডের হুট করেই পরিবর্তন। ওপেনার সাদমান ইসলাম অনিকের বদলে স্কোয়াডে যুক্ত করা হয়েছে তরুণ ওপেনার জাকির হাসানকে। চোট পেয়েছেন সাদমান। সেই কারণেই তার বদলে স্কোয়াডে যুক্ত করা হয়েছে জাকিরকে।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে প্রথম টেস্ট চলাকালে ক্যাচ নিতে গিয়ে বুকে বলের আঘাত পেয়েছিলেন সাদমান। আজ সিলেটে ব্যাটিং অনুশীলনের সময় আবারও সেই ব্যথা মাথাচাড়া দিয়ে উঠে। অনুশীলনে একটা বল খেলেই ড্রেসিংরুমে ফিরে যান সাদমান। পরে তার বদলি হিসেবে জাকিরকে দলে ডাকা হয়।

বিজ্ঞাপন

জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, ‘মিরপুর টেস্টে খেলার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান। তার বুকে এখনো ব্যাথা থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছে না।’

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর