Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিশনের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন মোস্তফা মোহামেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১০:৩২

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিসর। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন এই প্রতিশ্রুতিশীল ফুটবলার।

অন্যদিকে দল ঘোষণায় বড় চমক ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদের বাদ পড়া। জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও এবার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তার।

লিভারপুল তারকা মোহামেদ সালাহ যথারীতি দলের নেতৃত্বে রয়েছেন। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে থাকছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী দল গড়ার চেষ্টা করেছেন মিসর কোচ হোসাম হাসান।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। প্রথম ম্যাচে ২৮ মে কায়রোতে রাশিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দেশটি।

ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। ফলে বর্তমান ২৭ সদস্যের দল থেকে প্রস্তুতি ম্যাচ শেষে একজনকে বাদ দেবেন কোচ হোসাম হাসান।

বার্সেলোনার যুব দলে দুর্দান্ত ছন্দে আছেন হামজা আবদেলকারিম। মিসরের বয়সভিত্তিক দলে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৭ দলে খেলা এই তরুণ ফরোয়ার্ডকে বর্তমানে মিসরীয় ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেলে সেটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে মিসর। গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সালাহরা।

মিসরের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মোহামেদ এল শেনায়ি, মোস্তফা শোবের, এল মাহদি সোলেমান ও মোহামেদ আলা।

ডিফেন্ডার: মোহামেদ হানির, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেল মজিদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ ও করিম হাফেজ।

মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইসেম হাসান।

ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতার আবদুল্লাহ ও হামজা আবদেলকারিম।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর