Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলের লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৫:২২ | আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:০৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের। আগের ছয় আসরে ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে টাইগ্রেসরা। বাকি ২২ ম্যাচে হেরে যাওয়ার হতাশা নিয়ে এবার নতুন করে ইতিহাস লেখার স্বপ্ন দেখছে নিগার সুলতানা জ্যোতির দল।

এবারের বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। বলেছেন, অতীতের ব্যর্থতাকে মনে না রেখে নতুন ইতিহাস গড়ার চ্যালেঞ্জ নিচ্ছেন তারা।

এবারের নারী বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। তার আগে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সব মিলিয়ে আগেভাগেই দেশ ছাড়ছেন নারী ক্রিকেটাররা। আজ রাতে এবং আগামীকাল সকালে দুই ভাগ হয়ে যাচ্ছেন নিগার সুলতানা, মারুফা আক্তাররা। আজ ছিল বিশ্বকাপ পূর্ববর্তী সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন

মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘একটা উইনলেস রোড যাচ্ছিল। তবে আমি এটাকে বোঝা মনে করছি না, বরং ইতিহাস বদল করার একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা গত সিরিজের পর থেকে কাজ করেছি। সেখানে আমরা কিছু ম্যাচ খেলেছি, যদিও ফল আমাদের পক্ষে আসেনি কিন্তু অনেক ভালো কিছু নেওয়ার ছিল। আমাদের বোলিং ইউনিট ভালো করছে এবং দুই-তিনজন নির্দিষ্ট খেলোয়াড় আছে যারা ধারাবাহিক। আমাদের চিন্তা ছিল যারা ভালো করছে তাদের যেন ক্যারি করা যায় এবং ওয়ার্ল্ড কাপে তারা যেন একইভাবে থাকে সেটা নিশ্চিত করা।’

১২ জুন মাঠে গড়াবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ১৪ তারিখে। বিশ্বকাপে বাংলাদেশ অন্তত তিনটি জয় পাওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছে বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর