Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোসাদ্দেকের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৫:১৩ | আপডেট: ৯ জুন ২০২৬ ২১:১৩

দীর্ঘ প্রায় চার বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েই আস্থার প্রতিদান দিলেন মোসাদ্দেক হাসেন সৈকত। তার আগে ফিফটি পেয়েছেন তানজিদ হাসান তামিম, নাজুমল হোসেন শান্তও। তিন ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮৪ রান তুলেছে বাংলাদেশ।

মিরপুরের পিচ আর বাংলাদেশের দারুণ ফর্মে থাকা বোলিং আক্রমণের কথা চিন্তা করলে বলতে হবে এই স্কোর অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিংই বটে। মোসাদ্দেক হোসেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৬ রানে। নাজমুল হোসেন শান্ত ৬৭ ও তানজিদ হাসান তামিম ৫৪ রান করেছেন।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে শক্ত একটা জুটি গড়েন অপর ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রান তোলেন দুজন। তানজিদ তামিম ৪৪ বলে ৭টি চার ১টি ছয়ে ৫৪ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

বিজ্ঞাপন

চারে নামা লিটন দাস রান পাননি, ফিরেছেন ৭ রান করে। ৮৬ বল খেলে ৯টি চার ১টি ছয়ে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্তও ফিরেছেন তারপর। সেট দুই ব্যাটার সঙ্গে লিটনও ফিরলে বিপদে পরে বাংলাদেশ। সেই বিপদ কাটিয়ে তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন মোসাদ্দেক।

প্রথমে তাওহিদ হৃদয়, তারপর শেষ দিকে তাসকিন আহমেদের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনেছেন। শেষ পর্যন্ত ৭০ বল খেলে ৭টি চার ৩টি ছয়ে ৮৬ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। তাওহিদ হৃদয় ৩১ ও পেসার তাসকিন আহমেদ ২০ রান করেন।

৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রানে থেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস তিনটি উইকেট নিয়েছেন।