Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হৃদয়ের ফিফটিতে লজ্জা এড়াল বাংলাদেশ, সংগ্রহ ১০৯

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৬:১৩

ব্যাটিং বিপর্যয়ের আরেকটি ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসে বড় লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন টি-টোয়েন্টি সংগ্রহের শঙ্কায় পড়ে দল টাইগাররা। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী কেউই ব্যাট হাতে অবদান রাখতে পারেননি।

বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন অধিনায়ক হৃদয়। ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন তিনি। রিশাদ হোসেন ১৬ রান করে কিছুটা সঙ্গ দিলে বাংলাদেশের স্কোর তিন অঙ্ক ছুঁয়েছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেনসার জনসন ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট তুলে নেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো