Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২০:৩১ | আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৩২

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে অধিনায়ক যথারীতি মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে শক্ত দলই গঠন করেছে বাংলাদেশ। পেস আক্রমণের তিন তারকা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা আছেন একাদশে। শরিফুল ইসলামকেও রাখা হয়েছে দলে।

ব্যাট হাতে সাইফ হাসান অনেকদিন যাবত রান না পেলেও জায়গা ধরে রেখেছেন ওয়ানডে দলে। মিডল অর্ডার ব্যাটার নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে। দীর্ঘদিন পর দলে ঢুকেই পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত স্বাভাবিকভাবেই আছেন দলে।

হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ জুলাই। হারারেতেই সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ৯ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে- ১৫, ১৭ ও ১৯ জুলাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর