Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১১:৫৫

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। চলমান বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে দেশটির দুর্গত মানুষের উদ্দেশে সমবেদনা জানিয়ে তাদের জন্য প্রার্থনা করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য বাড়িঘর ও স্থাপনা, আর হাজারো পরিবার মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

বিজ্ঞাপন

মেসি বলেছেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। যারা চরম কষ্টের মধ্যে দিয়ে হচ্ছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং কী হবে না হবে, তা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন—আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও প্রার্থনা রইল।’

ভেনেজুয়েলার দুর্যোগ নিয়ে এর আগে প্রতিক্রিয়া জানিয়েছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও। ভূমিকম্পে একটি পা হারানো কিশোর ভক্ত আন্দ্রেস মিলেসের স্বপ্ন পূরণ করেন তিনি। রোনালদো শুধু নিজের অফিসিয়াল স্টিকারই পাঠাননি, বরং একটি ভিডিও বার্তার মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করে তাকে নিজের একটি ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণও জানান।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এই যে আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি তৈরি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসাথে খেলা উপভোগ করতে পারি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বন্ধু আমার, শক্ত থেকো।’

অন্যদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। তিনি ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা) অনুদান দিয়েছেন। এই অর্থ খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসামগ্রী ও অস্থায়ী আশ্রয় নিশ্চিত করতে ব্যয় করা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরআরএফ
৫ জুলাই ২০২৬ ১৩:০০

নিয়োগ দিচ্ছে পবিপ্রবি
৫ জুলাই ২০২৬ ১২:৪০

আরো

সম্পর্কিত খবর