Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সুখবর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২০:০৩

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ব্রাজিল। চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে থাকা ফরোয়ার্ড রাফিনিয়াকে ম্যাচের স্কোয়াডে পাওয়ার আশা করছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, বার্সেলোনার এই তারকা এখনও পুরোপুরি ফিট না হলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রয়োজন হলে নরওয়ের বিপক্ষে তাকে বদলি হিসেবে মাঠে নামানো যাবে।

ব্রাজিল কোচ বলেন, ‘রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজন হলে কয়েক মিনিট খেলতে পারবে এবং নির্দিষ্ট সময়ে দলের কাজে লাগতে পারে। সে দ্রুত সুস্থ হয়ে উঠছে, যা আমাদের জন্য দারুণ খবর। কারণ রাফিনিয়া দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। ইনজুরির কারণে ম্যাচের ৩৮ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে খেলতে পারেননি তিনি।

তবে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। শনিবার দলের অনুশীলনে পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এতে তাকে বেঞ্চে রাখার পরিকল্পনা করছে কোচিং স্টাফ।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক হতে পারেনি। এমন পরিস্থিতিতে রাফিনিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। পুরো ম্যাচ খেলার মতো ফিট না হলেও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তার গতি, অভিজ্ঞতা ও আক্রমণভাগে প্রভাব ব্রাজিলের জন্য বড় ভূমিকা রাখতে পারে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর