Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা


৩১ আগস্ট ২০১৯ ২১:০৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল-সবুজের যুবাদের নেতৃত্বে থাকছেন আকবর আলী। আর তার সহকারী হিসেবে থাকবেন তৌহিদ হৃদয়।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

১৫ সদস্যের দলে যারা আছেন— আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ আহমেদ তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, অনিক সরকার, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, শাহাদাত হোসেন, , রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, মিনহাজুর রহমান মোহনা ও আশারাফুল ইসলাম সিয়াম।

বিজ্ঞাপন

স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে- হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল।

এশিয়া কাপে গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

আর গ্রুপ ‘এ’ তে শক্তিশালী ভারত মোকাবিলা করবে পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতকে।

৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে লাল সবুজের যুবারা। ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ নেপাল। ১০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সেমি ফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৪ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো