Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উইন্ডিজ সিরিজে টাইগারদের স্পন্সর বেক্সিমকো


১৪ জানুয়ারি ২০২১ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো বেক্সিমকো। শুধু মাত্র এই সিরিজের জন্যই স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ঘোষণা করে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরীর বিবৃতি দিয়ে বলা হয়েছে, শুধু দেশেই নয় দেশের বাইরেও বেক্সিমকে একটি স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এর দীর্ঘ দিনের গৌরবান্বিত অংশিদারিত্ব রয়েছে। জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি।’

বিজ্ঞাপন

আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। যার শেষ হবে ১১-১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ দিয়ে।