Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত খুলনার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১৭:০৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার (২৪ জানুয়ারি) খুলনা টাইগার্সের লড়াই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে খুলনা টাইগার্স। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি চট্টগ্রাম।

খুলনা টাইগার্সের একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দি শুভ, নাভিন উল হক এবং কামরুল ইসলাম রাব্বি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: কেনার লুইস, শামিম হোসেন পাটওয়ারি, সাব্বি রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাইম ইসলাম, জ্যাক উইলস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং নাসুম আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস