Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রথমার্ধ গোলশূন্য

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২ ২১:৪৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ২২:০১

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের মুখোমুখি ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ। ব্রাজিলের আক্রমণভাগকে বেশ ভালোভাবেই সামলেছে ক্রোয়েশিয়ার মধ্যমাঠ।

দুই দলই ম্যাচের শুরু থেকে বলের দখল নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে কেউই বেশি সময় বল দখলে রাখতে পারছিল না। দারুণ লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচদের নিয়ে গড়া মধ্যমাঠ। আর তাতেই ব্রাজিলের আক্রমণকে নিষ্ক্রিয় থাকতে হয়েছে।

শুরু থেকেই ভিনিসিয়াস জুনিয়রদের দারুণভাবে আটকে রাখে ক্রোয়েশিয়ার মধ্যমাঠ। সেভাবে সাজাতেই দেয়নি আক্রমণ। উল্টো বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণে আঘাত হেনেছে লুকা মদ্রিচরা। ১৩তম মিনিটে ক্রোয়াট রাইট ব্যাক জুরানোভিচ রক্ষণ থেকে বল টেনে নিয়ে আক্রমণে ওঠেন আর ব্রাজিলের মধ্যমাঠ পেরিয়ে পাসালিচকে দারুণ এক পাস দেন। ডান দিক দিয়ে ডি বক্সের কোণায় গিয়ে ছয় গজের ভেতর দারুণ এক পাস দেন পাসালিচ। তবে ডি বক্সের ভেতর থেকে কেউই বল পায়ে লাগাতে পারেননি ক্রোয়েশিয়ার।

বিজ্ঞাপন

এরপর খেলার গতি কিছুটা কমিয়ে এনে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠার চেষ্টা করে ব্রাজিল। ম্যাচের ২০ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে ব্রাজিল। ডি বক্সের ভেতরে নেইমারের সঙ্গে ওয়ান টু করে বল পেয়ে শট করলেও তা আটকে দেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা। এরপর পাওয়া বলে নেইমার শট করলেও তা আটকে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। মিনিট চারেক পর ডান দিক দিয়ে আক্রমণে ওঠে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জুরানোচভিচ আর তাকে থামাতেই ফাউল করে বসেন দানিলো। এতেই দেখেন হলুদ কার্ড।

খেলার সময় আধা ঘণ্টা পেরোতে না পেরোতেই দারুণ এক আক্রমণে ওঠার চেষ্টা করেন নেইমার জুনিয়র। তবে ক্রোয়াট ডি বক্স থেকে একটু দূরে নেইমারকে থামাতে ফাউল করেন মারসেলো ব্রোজোভিচ আর তাতেই দেখেন হলুদ কার্ড। এরপর ম্যাচের ৪২তম মিনিটে ডি বক্সের বাঁ দিকে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেন আর তাতেই ফ্রিকিক পায় ব্রাজিল। ডি বক্সের ঠিক কোণা থেকে নেওয়া নেইমারের ফ্রিকিক কোনো সমস্যা ছাড়ায় রুখে দেন লিভাকোভিচ। এর মিনিট ৩০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন ইভান পেরিসিচ। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। আর তাতেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

সারাবাংলা/এসএস