Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফার জরিমানা প্রসঙ্গে বিবৃতিতে যা বললেন সালাম মুর্শেদী

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১৯:১৫ | আপডেট: ২৪ মে ২০২৪ ১৯:১৮

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে ১০ হাজা সুইস ফ্রাঁ (প্রায় ১৩ লক্ষ টাকা) জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তির এই জরিমানা নিয়ে অনেকদিন ধরেই দেশের ফুটবলে চলছে আলোচনা।

ফিফার শাস্তির প্রেক্ষিতে আজ শুক্রবার (২৪) এক বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সালাম মুর্শেদী। আজ বাফুফের প্যাডে সালাম মুর্শেদীর স্বাক্ষর করা একটি বিবৃতি পাঠানো হয়।

লম্বা বিবৃতিতে বলা হয়েছে, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট তিনটির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ দুটি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় চারজন স্বাক্ষরকারীর মধ্যে দুইজনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মো. সালাউদ্দীনের সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম আর্থিক জরিমানা।’

বিজ্ঞাপন

সালাম মুর্শেদীর বিপক্ষে ফিফার অভিযোগ ছিল তিনটি। তার মধ্যে দুটি খারিজ করা হয়েছে, বিবৃতিতে উল্লেখ করেছেন সালাম মুর্শেদী।

বলা হয়েছে, ‘উক্ত শুনানিতে আমি জনাব সালাম মূর্শেদী নিজেই আমার আইনজীবীদের সঙ্গে উল্লিখিত অভিযোগ প্রত্যাহার করার পক্ষে অত্যন্ত বিশ্বাসযোগ্য যুক্তি স্থাপন করি। ফলস্বরুপ, ৭ মার্চ ২০২৪ তারিখে ফিফা এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক গৃহীত পরবর্তী সিদ্ধান্তে আমার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি যথাক্রমে খারিজ করে দেয়।’

উল্লেখ্য, তহবিল নিয়ে অনিয়মের কারণে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরৈর জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন বছর করা হয়েছে। সেই সঙ্গে সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে দুই বছর নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করেছে ফিফা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো