Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ: ম্যাচ কবে, কোথায়, কখন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২১:১১

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর থেকে। ইতোমধ্যে বাংলাদেশ দলের একাংশ পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতে।

শারজাহতে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সিরিজ। ৯ ও ১১ নভেম্বর বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

এই সিরিজ দিয়ে দীর্ঘ আট মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তরা সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের মার্চে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে। এদিকে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে শারজাহতে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সাম্প্রতিক সুখস্মৃতি নিয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইসশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমাদ, ফজলহক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

সারাবাংলা/জেটি/এসএইচএস