Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন পেসার নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৯:৪৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২৩:৩৯

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের শুরুটা হলো টস জিতে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সর্বশেষ টেস্টের একাদশ থেকে এসেছে পাঁচটি পরিবর্তন। একাদশে ফিরেছেন লিটন দাস, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমও ছিটকে গেছেন সিরিজ থেকে আঙ্গুলে চোট পেয়ে। সর্বশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম, মাহিদুল ইসলাম ও নাহিদ রানা। 

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম 

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:  ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ,আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো