Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। আগামী ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর পর্দা নামবে মেয়েদের এই টুর্নামেন্টের। 

আজ (১২ ডিসেম্বর, বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশনও। মালয়েশিয়ার উদ্দেশ্যে পুরো দল রওনা হবে আগামীকাল। 

টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক মালয়েশিয়াসহ খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। সব ম্যাচের ভেন্যু মালয়েশিয়ার বায়ুমাস ওভালে। 

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা: ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সেবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও মেহেরুন নেসা।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো