Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ ম্যাচ নিষিদ্ধ সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

সিলেস্ট স্ট্রাইকার্স ও বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হসান সাকিব

বল হাতে যেমন গতিময়, মানসিকতায় তেমন আগ্রাসী তানজিম হাসান সাকিব। প্রায়শই ব্যাটারদের সঙ্গে এটা-ওটা নিয়ে লেগে যায় বিপিএলের লেগ পর্ব থেকে বাদ পড়া সিলেট স্ট্রাইকার্সের এই ডানহাতি পেসারের। জাতীয় দলের হয়ে খেলার সময় এর জন্য আইসিসির শাস্তি পেয়েছেন। এবার জুটল বিসিবির দেয়া শাস্তিও। বিপিএলে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়াতে ঘরোয়া ক্রিকেটে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

চলতি বিপিএলের পর্দা নামবে আগামী ০৭ ফেব্রুয়ারি। এরপর শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। আসন্ন এই ঘরোয়া এই টুর্নামেন্টে তানজিম সাকিবকে যে দলই নিক না কেন, প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। অবশ্য এই নিষেধাজ্ঞা কেবল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্যই প্রযোজ্য।

বিজ্ঞাপন

গতকাল চিটাগং কিংসের বিপক্ষে সিলেটের ম্যাচ চলাকালীন গ্রাহাম ক্লার্ককে আউট করে কিছু একটা বলেছিলেন তানজিম সাকিব। এই ঘটনায় তার জুটেছে আরও একটা ডিমেরিট পয়েন্ট। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের দেয়া রিপোর্টের ভিত্তিতে তাকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান।

এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজকে আউট করে তাকে ধাক্কা দিয়ে তর্কে জড়িয়ে পেয়েছিলেন তিনটি ডিমেরিট পয়েন্ট। এর সাথে ম্যাচ ফির ৫০% জরিমানাও হয়েছিল। দুই ঘটনার সম্মিলিত ফলাফলই নিষেধাজ্ঞায় ফেলেছে এই তানজিম সাকিবকে।

সারাবাংলা/জেটি