Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৫ ১৫:১০

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল। ফাইনালে ওঠার লড়াইয়ে দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটের বিবেচনায় একাদশে দুইটি বদলে এনেছে অজিরা।

ম্যাথু শর্ট এবং স্পেন্সার জনসনের বদলে একাদশে নেয়া হয়েছে দুই স্পিনার তানভীর সাংঘা ও কুপার কোনোলিকে। ভারত নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। চার স্পিনারের সাথে দুই পেসারের কম্বিনেশনে ভারতের। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় ৩-২ ব্যবধানে এগিয়ে ভারত।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া একাদশ

কুপার কোনোলি, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুসেহ্ন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, তানভীর সাঙ্ঘা।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো