Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা শিবিরে কারিতাসের সংরক্ষণাগার পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৯:৪০

কারিতাসের সংরক্ষণাগারে দাউ দাউ করে জ্বলছে আগুন।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাসের সংরক্ষণাগার পুড়ে গেছে। প্রাথমিকভাবে ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (৮ মার্চ) দুপুরে ডি ব্লকের কয়েকটি ঘরে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় দ্রুত আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, এপিবিএন সদস্য, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যুক্ত হন।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সংরক্ষণাগার পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বর্তমানে কতটি ঘর পুড়ে গেছে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর