Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:০৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির শীর্ষ নেতারা।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে একই দিনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

প্রথমে বিকেল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সূচি পরিবর্তন করা হয়। কারণ একই সময়ে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করেছিল বিএনপি। এ কারণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকের নতুন সময় নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর