Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদের বিরোধীদলীয় কার্যালয়ে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৫:১৮

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় দলের গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের বিরোধীদলীয় নেতার নিজস্ব কার্যালয়ে এই বৈঠকটি সম্পন্ন হয়। বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

উক্ত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ, হুইপসহ বিরোধী দলের সকল মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের সুনির্দিষ্ট ভূমিকা এবং কার্যপদ্ধতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদীয় কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও কার্যকর করার বিষয়ে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা নীতিনির্ধারণী বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর