Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪

দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক। ছবি: সংগৃহীত

খুলনা: জেলার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। সে সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির সক্রিয় সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এর পর মানিকের মরদেহ দেখতে পান।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর