Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪

মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাট: জেলার মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হওয়া এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, শাহজাহান ফকির, বাবলু ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, নাসির তালুকদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবী রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বিএনপি নেতা জসিম উদ্দিন, আ. সালাম ব্যাপারী, আ. রাজ্জাক ও মো. সোহাগ ও নাজমুল ইসলাম মানিক প্রমুখ।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তিনি এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।’ মিথ্যা এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।

মাহবুব রহমান মানিক বলেন, ‘যে ঘটনায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। গত একমাসেও বাদী পক্ষের কারও সঙ্গে আমার কোনো দেখা-সাক্ষাৎও হয়নি। অহেতুক রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘বাগেরহাট আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) খন্দকার নুর আহমেদ তারেকের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৬ এ নালিশ দরখাস্ত করেন। তার প্রেক্ষিতে আদালত মোংলা থানাকে এ সংক্রান্ত মামলা রেকর্ডের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে শুক্রবার মোংলা থানায় মামলা দায়ের হয়।

এ মামলায় মাহবুবুর রহমান মানিককে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় ২, ৩ ও ৪ নম্বর আসামিরা মাহবুবুর রহমান মানিকের ভাই।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর