Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুমের দুই মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সারাবাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৫:০৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৩০ জনের বিরুদ্ধে দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (৮ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করেন।

এরমধ্যে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে একটিসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে। এরমধ্যে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় পাঁচটি ও জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও একই দিন রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যেখানে ৬টি অভিযোগ আনা হয়েছে।

রেদোয়ানুল ইসলাম ছাড়াও অন্য তিন আসামি হলেন- রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর