Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪০

ঢাকা: শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের উদ্দেশ্যে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন সকালে মামলায় গ্রেফতার হওয়া ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং লেখক শাহরিয়ার কবির। তবে অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রূপাকে আদালতে হাজির করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান পরিচালনার সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক মোজাম্মেল বাবু।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর