Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতি প্রতীকে ইসির নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৬:০৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৩২

হাতি প্রতীকে ইসির নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: আদালতের নির্দেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক ‘হাতি’।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দলটির চেয়ারম্যান কে. এম. আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১১২২/২০১৮ এর আদেশ অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় ৮৮/১ শহিদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ ঠিকানায় অবস্থিত। বিআরপি-র নিবন্ধন নম্বর ৫৭ এবং প্রতীক ‘হাতি’।

বিজ্ঞাপন

নিবন্ধন সনদ পেয়ে আবু হানিফ হৃদয় বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে, আমি ন্যায়বিচার পেয়েছি।’

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি জোটগত নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিষয়ে ইসির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান তিনি।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর