Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:১৬

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ৩৩ জন কর্মকর্তা ডিআইজি হয়েছেন। এর মধ্যে দু’জনকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসনের স্বারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড ৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আজ দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর