Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় হাজী সম্মেলনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

স্পেশাল করেসপডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:০৭

গুড়া পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে হাজী সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার শেরপুরে হাজী সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পাঁচ শতাধিক হাজীর উপস্থিতে আল হারামাইন হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ওই হাজী সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আল-হারামাইন ফাউন্ডেশনের গাড়ীদহ মডেল ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম-পরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরের সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মান্নান, আল খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরের সত্ত্বাধিকারী মাওলানা আবুল খায়ের।

বিজ্ঞাপন

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া আরডিএ-এর উপ-পরিচালক মহিউদ্দিন, অধ্যক্ষ বেলাল বিন নওয়াব, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, শেরপুর উপজেলা আল হারামাইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল ইসলাম, ধর্মীয় সম্পাদক নজরুল ইসলাম, গাড়ীদহ ইউনিয়ন শাখার নেতা হাফেজ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী প্রমুখ।

সম্মেলনের সঞ্চালনা করেন গাড়ীদহ ইউনিয়ন আল-হারামাইন ফাউন্ডেশনর সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুর রাজ্জাক। শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুসুস্থতা কামনাসহ দেশ জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন আরডিএ মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর