Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত নেতার আশ্বাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছাড়লেন অবরোধকারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৪:২৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:১২

জামায়াত নেতার আশ্বাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছাড়লেন অবরোধকারীরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর আশ্বাসের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়ে গেছেন অবরোধকারীরা। মহাসড়কটি ছয় লেইন করার দাবিতে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ ও কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী ব্রিজে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কয়েক হাজার মানুষ। এসময় মহাসড়কের বিভিন্ন অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের মধ্যে সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাসদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। এসময় অবরোধকারীরা সড়ক ছাড়তে শুরু করেন। তবে ১০-১৫ মিনিট পর আরেক দল গিয়ে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী ব্রিজে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কয়েক হাজার মানুষ। ছবি: সারাবাংলা

এ সময় সাতানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী আন্দোলনকারীদের টেলিফোন করে অবরোধ তুলে ফেলার আহ্বান জানান। তিনি ১৫ দিনের মধ্যে সড়ক প্রশস্ত করার জন্য টেন্ডার হওয়ার উদ্যোগের কথা জানানোর পর বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন পরিষদের সংগঠক হোসাইন মোহাম্মদ মাসুম বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত আমাদের কর্মসুচি ছিল। প্রশাসন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উপদেষ্টার সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।’

‘জননেতা শাহজাহান চৌধুরীও আমাদের সঙ্গে কথা বলেছেন। ১৫ দিন সময় নিয়েছেন। তিনিও উপদেষ্টার সাথে কথা বলবেন বলেছেন। যার কারণে আমরা বেলা সাড়ে ১২টার দিকে সবাই সড়ক ছেড়ে দিয়েছি।’

হাইওয়ে পুলিশ দোহাজারি থানার এসআই রুহুল আমিন সারাবাংলাকে জানান, অবরোধাারীরা সরে যাবার ১০-১৫ মিনিটের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর