Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯

রাজধানীর চকবাজারে আগুন।

ঢাকা: রাজধানীর চকবাজারের ডালপট্টির রহমতগঞ্জের একটি তিনতলা বাড়ির ৩য় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকবাজারের ডালপট্টির রহমতগঞ্জের একটি ৩তলা বাড়ির ৩য় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকেল ৪টা ৪২ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই এবং ৪টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে আমাদের ১ম ইউনিট পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

আনোয়ারুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে সাহায্যের জন্য আমাদের পলাশী, হাজারীবাগ ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনও ঘটনাস্থলে যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর