ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪০ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯টি মোবাইলফোন, নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়।