Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২১:২৩

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে আটক দুইজন। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ঠাকুরগাঁওয়ে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়োগ পরীক্ষা কেন্দ্র ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামের আনসারুলের ছেলে আসাদ আল (২৫) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার শুকদেবপুর গ্রামের মাইজুদ্দিনের ছেলে নুর আলম (৩৫)।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১-এর আলোকে রাজস্ব প্রশাসনের আওতায় উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহের জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগের নিমিত্তে ছয়টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে একজনকে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অপরাধে এবং অপরজনকে প্রক্সি দেওয়ার অভিযোগে আটক করা হয়।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে তাদের আটক করা হয়। তাদের ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর