Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে রেললাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০৪

রেললাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ময়মনসিংহ: গফরগাঁওয়ে রেললাইন কেটে তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার দুরে সালটিয়া মাঠখোলা এলাকায় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আনুমানিক ২০ ফুট রেললাইন রাতের আঁধারে তুলে ফেলা হয়েছে। এ কারণেই ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেললাইনে মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধারে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর