Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে তলিয়ে গেছে রেললাইন, আটকা পড়েছে ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ২১:৩৯

বৃষ্টিতে চট্টগ্রামে তলিয়ে গেছে রেললাইন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহরে আটকে পড়েছে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে ট্রেনটি ষোলশহর স্টেশনসংলগ্ন মুরাদপুর এলাকায় আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় ৬৫০ জনের বেশি যাত্রী রয়েছেন।

জানা যায়, ষোলশহর স্টেশন থেকে কিছুদূর যাওয়ার পর ট্রেন চালক রেললাইন পানিতে ডুবে থাকতে দেখেন। ফলে ঝুঁকি নিয়ে ট্রেনটি আর সামনের দিকে এগোয়নি। সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বিকেলে সারাবাংলাকে বলেন, ‘পর্যটক এক্সপ্রেস ষোলশহর স্টেশন থেকে ছাড়ার পর আটকা পড়ে। এখনো রেললাইন পানিতে ডুবে আছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি একটু পিছিয়ে ষোলশহর স্টেশনে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।’

এদিকে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টির তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ অগাস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সে হিসাবে, সোমবার বিকেল ৩টা থেকে ২৪ ঘণ্টায় ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখল বন্দরনগরী।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর