Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাসকিনের হঠাৎ কি হলো?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭

আইএল টি-টোয়েন্টি লিগ খেলছিলেন বলে শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে পারেননি তাসকিন আহমেদ। দেশে ফেরার পর পাঁচটি ম্যাচ খেলেছেন ঢাকা ক্যাপিটালসের তারকা পেসার। তাতে পারফরম্যান্স খুবই একটা সুবিধার না। পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন তিনটি, রানও দিয়েছেন দেদাড়ছে। এর মধ্যে ইনজুরির কারণে বাদও পরলেন তাসকিন।

গতকাল ঢাকা ক্যাপিটালসের একাদশে ছিলেন না তাসকিন। জানা গেছে, আজকের ম্যাচেও থাকছেন না তারকা পেসার। বিপিএল এখন চলছে সিলেটে। কদিন আগেই তাকে সিলেট থেকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে।

মূলত হাঁটুর ইনজুরিতে ভুগছেন ডানহাতি পেসার। স্ক্যান করানোর জন্য ঢাকায় ফিরেছেন তিনি। অবশ্য জানা গেছে, চোট গুরুতর নয় তাসকিনের। ঢাকা পর্বের ম্যাচগুলোতে একাদশে ফেরার সম্ভবনা আছে তার।

বিজ্ঞাপন

তাসকিনের ইনজুরি বিষয়ে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’

তাসকিন কবে নাগাদ মাঠে নামতে পারেন এমন প্রশ্নে মিঠুন বলেন, ‘আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর